9%
ছাড়
বিস্তারিত
ধনিয়া গুঁড়া রান্নার অপরিহার্য উপাদান
ধনিয়া (Coriander) গুঁড়া ছাড়া দৈনন্দিন রান্নার কথা ভাবাই যায় না এমন পরিবার বেশ কমই আছে। এটি ধনে নামেও পরিচিত। রান্নায় এক চমৎকার স্বাদ ও সুঘ্রাণ যুক্ত করতে এই মসলার জুড়ি মেলা ভার। এর আদি নিবাস মূলত দক্ষিন – পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা। সুগন্ধি মসলা হিসেবে এর বিশেষ সুখ্যাতি রয়েছে। পাশাপাশি এর ঔষধি গুণাগুণের জন্যেও এর চাহিদা বিশেষ লক্ষ্যনীয়।
⚡ধনিয়া গুড়া আছে খাদ্য আঁশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এরা হজম সহায়ক হরমোন উৎপন্ন করে এবং যকৃতের কার্যকারিতা বাড়ায়। কোলেস্টেরল কমায়: ধনিয়া খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। এই মসলা দস্তা, জিংক এবং অন্যান্য খনিজ সমৃদ্ধ যা ‘আরবিসি’ বা লোহিত রক্ত কণিকা বাড়ায় এবং হৃদপিণ্ড ভালো রাখে।
আমাদের ধনিয়া গুঁড়া নিরাপদ এবং বিশুদ্ধ
১। গুঁড়া করার জন্য ব্যবহৃত ধনিয়া আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়। নিজেরা সংগ্রহ করা হয় বলে এর গুণগত মান নিয়ে কোন প্রকার সন্দেহের অবকাশ থাকে না।
২। সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে পরিষ্কার করে শুকানো হয়। এরপর ভাঙানো হয়।
৩। রঙ সহ বিভিন্ন প্রকার কমদামি উপকরণের মিশ্রণ থেকে সম্পূর্ণ নিরাপদ।
৪। বাজারের খোলা পণ্যে অনেক ক্ষেত্রেই কাঠের গুঁড়া ও আটার ভুষির মতন উপাদানের মিশ্রণ যোগ করে গুঁড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়। ফলে এর গুণগত মান তখন বিঘ্নিত হয়। কিন্তু আমাদের ধনিয়া গুঁড়ায় এসব কিছু মেশানো হয় না। বরং খাঁটি ধনিয়া ভাঙিয়ে প্রস্তুত করা হয়।
Reviews (0)
Get specific details about this product from customers who own it.
This product has no reviews yet. Be the first one to write a review.
Dates
Ghee
Spice Powder
Oil
Tea leaf
Seeds
Honey
Super Foods & Others